
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২০:০

মুক্তিযোদ্ধা সংসদ, নাগরিক সমাজ, সাংবাদিক ও সন্তান কমান্ডের ব্যানারে মানববন্ধন
হবিগঞ্জে শহরে ভুল চিকিৎসায় হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর ঘটনায় করা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের জেলা ও দায়রা জজ আদালতের সামনে মুক্তিযোদ্ধা সংসদ, নাগরিক সমাজ, সাংবাদিক ও সন্তান কমান্ডের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে, ২৪ আগস্ট শহরের শহরের চাঁদের হাসি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। পরে এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে মামলা করা হয়। ঘটনার আড়াই মাস পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদের হাসি হাসপাতালের চিকিৎসক মো. সোলাইমান মিয়া ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আল আমিনের অপচিকিৎসায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করা হলেও এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আসামিরা। তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না এমন প্রশ্ন সাধারণ জনগণের। অবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা না হলে, আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক এনাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জিয়াউল আহসান, হবিগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, আইনজীবী শামসু মিয়া চৌধুরী, মুরারী ধর, হবিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, মহসিন শিকদার, আব্দুল মোতালিব মমরাজ এবং বীর মুক্তিযোদ্ধা পাঠান বাবুল বক্তব্য দেন।
প্রাসঙ্গিক: