
রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে ফরিদপুরের যুবকের মৃত্যুর খবর, দিশেহারা পরিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ২২:৫০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনর্গঠিত ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
২০২৪ সালের অক্টোবরে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। লক্ষ্য জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার। দুই বছরে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনাসহ ৭টি মামলায় ফাঁসির রায় হয়েছে ২৩ জনের। যাবজ্জীবনসহ কারাদণ্ডসহ ৬৮ জনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।
রোববার (৪ অক্টোবর) পুনর্গঠিত ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, যার যা শাস্তি প্রাপ্য তাকে সেই শাস্তিই দেয়া হচ্ছে। পলাতকদের শাস্তি আর বন্দিদের লঘু শাস্তি দেয়ার অভিযোগ নাকচ করেন গাজী এম এইচ তামিম।
তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় দীপু মনি, আমু, ফারুক খানের বিরুদ্ধে তদন্ত শেষ। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। সেইসঙ্গে এই সপ্তাহে হাসানুল হক ইনুর সাজার বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন।
ধীরে হলেও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত চলছে জানিয়ে প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই চলছে ট্রাইব্যুনালের বিচার কাজ।