
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৫:৩০

ডাব চুরি করতে গিয়ে গাছে বসে আছে যুবক। ছবি: সংগৃহীত
জামালপুরে ডাব চুরি করতে গিয়ে জনতার তোপে গাছে বসে ছিল এক যুবক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। অবশেষে পুলিশের গ্রেফতারের ভয় কাটিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর ওই যুবককে গাছ থেকে নামাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে গাছ থেকে নিচে নামিয়ে আনা হয়।
স্থানীয়রা জানান, টিক্কাপট্টি এলাকায় বেশ কিছুদিন ধরেই পেঁপে, ডাবসহ বিভিন্ন গাছের ফল চুরি হচ্ছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক যুবক স্থানীয় এক ব্যক্তির ডাব গাছে ওঠে। গাছ থেকে শুকনো ডালপালা, থোড় নিচে পড়লে শব্দ পেয়ে স্থানীয়রা জড়ো হন। এসময় টর্চলাইটের আলোতে গাছের ওপরে একজনকে দেখতে পেয়ে আশপাশের লোকজন নিচে ভিড় করেন।
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নিচে নেমে আসার অনুরোধ করেন। কিন্তু পুলিশের গ্রেফতারের ভয়ে তিনি কিছুতেই নিচে নামতে রাজি হচ্ছিল না।
একপর্যায়ে পুলিশ সেখান থেকে চলে যায়। এরপর প্রায় আড়াই ঘণ্টা ধরে নানাভাবে তাকে বোঝানো হয় যে, জনতা বা পুলিশ তাকে কিছু করবে না। অবশেষে রাত সাড়ে ১২টার দিকে তিনি নিচে নেমে আসে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, ‘টিক্কাপট্টি এলাকায় ডাব চুরি করতে এসে গাছের ওপরে আটকা পড়েছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তার ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। পরে আমরা তাকে অনেক বুঝিয়ে একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। পরে উপস্থিত জনতাকে বুঝিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।’