
জেলা ও মহানগরে নির্বাচিত নতুন আমিরদের নাম ঘোষণা করল জামায়াত
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২৩:২১

শেখ মুজাহিদুর রহমান চন্দন। ছবি: সংগৃহীত
আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটর নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের সন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন। তার এই বিজয়ে জেলার বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় গ্রামের বাড়িতে বইছে আনন্দের জোয়ার।
জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে নির্বাচনে ডেমোক্রেট দল থেকে জয়ী হয়েছেন শেখ মুজাহিদুর রহমান চন্দন। প্রাথমিক হিসেবে তিনি ৩৫ হাজার ১০১ ভোট পেয়েছেন। এর আগে ১৯ মে ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে হারিয়ে দলের মনোনয়ন নিশ্চিত করেন তিনি।
শেখ মুজাহিদুর রহমান চন্দনের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে উপজেলার সরারচর এলাকায়। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ -৫ আসনের এমপি শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই।
মুজাহিদুর রহমান চন্দন জর্জিয়ার প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যটির ৫ নম্বর সিনেট আসনের প্রতিনিধিত্ব করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি পরিচিত শেখ রহমান নামে।
এ দিকে ছেলে ৫ম বারের মতো আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হয়েছেন এমন খবরে খুশিতে আত্মহারা তার মা সৈয়দা হাজেরা খাতুন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ আমার ছেলে একদিন আমেরিকার রাষ্ট্রপতি হবে।’
মুজাহিদুর রহমান চন্দনের ছোট ভাই বাংলাদেশ জাতীয় সংসদের এমপি শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ' বড় ভাইয়ের এই বিজয়ে আমরা আনন্দিত। আমি, আমার মা-সহ সবাই তার জন্য অপেক্ষা করছি। এ মাসের শেষ দিকে তিনি বাংলাদেশে আসবেন।'
১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন চন্দন।
গত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন শেখ মজিবুর রহমান ইকবাল। তার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আমেরিকা থেকে ছুটে এসেছিলেন শেখ মুজাহিদুল ইসলাম চন্দন।