
আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১

ফাইল ছবি
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। যেখানে দেশের প্রথিতযশা সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নিয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠক শুরু হয়।
এর আগে শিক্ষাবিদ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে আটটি বৈঠক অনুষ্ঠিত হয়।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অংশীজনদের সঙ্গে সব আলোচনা ও খসড়া তৈরির কাজ শেষ করা হবে। ২০২৭ সালের জানুয়ারি মাসে সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপনের লক্ষ্য নেয়া হয়েছে।
গণভোটের আলোকে সংস্কার প্রক্রিয়া না থাকায় বিরোধী দলগুলো এই বিশেষ সংশোধন কমিটির বৈঠকে অংশ নেয়নি। তবে শেষ পর্যন্ত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল অংশগ্রহণের জন্য অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।