
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৪:৪৯

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় ডিএফসি।
সংস্থাটি জানিয়েছে, ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগঝুঁকি প্রশমনের বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার সম্প্রসারিত হওয়ায় গুরুত্বপূর্ণ খাতের বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়নের অভাবে আটকে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া সহজ হবে।
এসব বিনিয়োগের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, জরুরি সেবায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
বিশেষ করে বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমূলক প্রকল্পগুলো অর্থায়নের সীমাবদ্ধতা এবং সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগ আকর্ষণে যে বাধার মুখে পড়ে, তা দূর করতে ডিএফসি সহায়তা করবে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রাসঙ্গিক:
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড) বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তার ক্ষেত্রেও ডিএফসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে দুই দেশের সমৃদ্ধি আরও বাড়বে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ, মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বেসরকারি পুঁজি আকৃষ্ট করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে ডিএফসি।