
ঘূর্ণিঝড় ‘আকভান’: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বাংলাদেশ
এস এম রাশেদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৮:২

কুষ্টিয়ায় নকল সার-কীটনাশকে উৎপাদন খরচ দ্বিগুণ। তারপরও ফসলের কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষকরা। ছবি: সময় সংবাদ
কুষ্টিয়ায় বেড়েছে নকল কীটনাশক বিক্রি। অবৈধভাবে অনেক ব্যবসায়ী সার মজুত করে বেশি দামে বিক্রি করছেন। এতে জমিতে আগের তুলনায় দ্বিগুণ সার ব্যবহার করেও মিলছে না কাঙ্ক্ষিত ফলন।
তবে, নকল কীটনাশকের উৎপাদন ও বাজারজাত বন্ধে অভিযান অব্যাহত রাখার আশ্বাস উপজেলা প্রশাসন।
সূত্র জানায়, জমিতে পোকামাকড় দমনে দুবারের পরিবর্তে একই জমিতে পাঁচ থেকে সাতবার পর্যন্ত প্রয়োগ করতে হচ্ছে কীটনাশক। এতে একদিকে বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে ফসলের কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, একসময় এক বিঘা জমিতে ৩০ কেজি সার ব্যবহার করেই প্রত্যাশিত ফলন পাওয়া যেত। এখন ৬০ থেকে ৭০ কেজি সার প্রয়োগ করেও আশানুরূপ ফলন মিলছে না। একইভাবে পোকামাকড় দমনে আগের তুলনায় কয়েক গুণ বেশি কীটনাশক ব্যবহার করতে হচ্ছে।
তাদের দাবি, আসল পণ্যের দাম দিয়েও বাজার থেকে নিম্নমানের সার ও কীটনাশক কিনতে হচ্ছে। প্যাকেট কিংবা বোতল দেখে আসল-নকল পণ্য শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।
এ দিকে, নকল ও অবৈধভাবে মজুদ করা সার-কীটনাশকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। গত ১ নভেম্বর নিমতলা বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায়ের পাশাপাশি কীটনাশক জব্দ করা হয়। পরদিন গোপালপুরে বিআরপি এগ্রো থেকে প্রায় আট লাখ টাকার পণ্য জব্দ করে প্রশাসন। এ ছাড়া ৫ নভেম্বর সুলতানপুরে অভিযান চালিয়ে ১৯টি ব্র্যান্ডের সার ও কীটনাশক জব্দ করা হয়।
কৃষকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ সার ও কীটনাশক ব্যবসায়ীরাও। তাদের মতে, নকল ও নিম্নমানের পণ্যের কারণে বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নিয়মিত বাজার তদারকি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে সার ও কীটনাশক মজুদ, নকল পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। কৃষকদের স্বার্থরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, নকল ও ভেজাল সার-কীটনাশকের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত দুই মাসে মিরপুর উপজেলার সার ও কীটনাশকের দোকানগুলোতে ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে কৃষকদের স্বার্থ রক্ষায় শুধু অভিযান নয়, বাজারে মানসম্মত সার ও কীটনাশকের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নকল পণ্যের উৎস শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের।