
যুগ যুগ ধরে একই আঙিনায় চলছে পূজা ও নামাজ
প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৯:১

বাগেরহাটের আঞ্চলিক পাসপোর্ট অফিসে সার্ভার কক্ষের এভিআর মেশিনে আগুন লেগেছে। ছবি: সময় সংবাদ
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন লেগেছে। এ সময় পুড়ে গেছে সার্ভার কক্ষের এভিআর মেশিন (অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর)। এতে বন্ধ রয়েছে সেবা প্রদানসহ স্বাভাবিক কার্যক্রম।
সোমবার (১৯ অক্টোবর) আগুনের ঘটনায় দিনব্যাপি সেবা নিতে এসে ফিরে গেছেন অনেকেই।
এর আগে রোববার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে সার্ভার কক্ষে থাকা ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আগুনের বিষয়টি টের পান কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে সার্ভার কক্ষ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগুনে সার্ভার, কম্পিউটার বা অন্যকোন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এভিআর মেশিন নষ্ট হওয়ায় সোমবার সারাদিনই সেবার কার্যক্রম অর্থ্যাৎ পার্সপোর্টের ছবি তোলা, আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি বন্ধ রয়েছে।
এভিআর মেশিনটি সংস্কার করতে দেয়া হয়েছে। এটি ঠিক হলে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে পুনরায় সেবা প্রদান করা যাবে। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পূজার ছুটি এবং শুক্র-শনিবার সরকারি বন্ধ থাকায় গ্রাহকরা তেমন ভোগান্তিতে পড়বেন না বলে জানান বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, ‘মূলত লোডশেডিং শেষে যখন বিদ্যুৎ আসে তখন লোডের পরিমাণ অনেক বেশি ছিল। যার কারণে এই আগুনের ঘটনা ঘটেছে। তবে এভিআর মেশিন পুড়ে গেলেও, সার্ভার কক্ষের অন্য কোনো যন্ত্রপাতি বা ডকুমেন্টের ক্ষতি হয়নি। এভিআর মেশিনটি সংস্কার করতে দেয়া হয়েছে। আশা করছি ২৫ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করা যাবে।’