
নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২০

মিরপুর ৬০ ফিটে একটি বাড়িতে তছনছ করা হয় পুরো ফ্ল্যাট (ডানে), এরপর এক ব্যক্তি মালামাল নিয়ে রিকশায় করে চলে যাচ্ছেন (বাঁয়ে)। ছবি: ভিডিও থেকে নেয়া
চুরিতে অতিষ্ঠ রাজধানীর মিরপুরের বাসিন্দারা। রাতের বেলা সুযোগ বুঝে আবাসিক ভবনে ঢুকে পড়ছে চোর চক্র। খোয়া যাচ্ছে স্বর্ণালংকারসহ লাখ লাখ টাকা। একের পর এক এমন চুরির ঘটনায় আতঙ্কে নগরবাসী।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার (১৪ অক্টোবর) ৩টার দিকে মিরপুর ৬০ ফিটে পিরেরবাগ পাবনা গলিতে এক ব্যক্তি মালামাল নিয়ে রিকশায় উঠে বেড়িয়ে যাচ্ছেন। সকালে উঠেই হতভম্ব ২৩৬/১ ভবনের বাসিন্দারা। কারণ ৭তলা ভবনের বেশিরভাগ ফ্ল্যাটে চুরি হয়েছে রাতে।
বাড়ির মালিক পলাশ থাকেন দ্বিতীয় তলায়। তার স্ত্রী জানান, সেই রাতে দোতলার রান্নাঘরের গ্রিল কেটে প্রবেশ করে চোর। চুরি হয় একটি মোবাইল ফোন ও নগদ অর্থ।
পঞ্চম তলার ভাড়াটিয়া বাসায় না থাকায় তালা কেটে সেখান থেকে চুরি করা হয় নগদ অর্থসহ চার থেকে ৫ লাখ টাকার স্বর্ণালংকার। একইভাবে চুরি করা হয় সপ্তম তলাতেও। সেখানেও ভাড়াটিয়া বাসায় ছিলেন না। তছনছ করা হয় পুরো ফ্ল্যাট। চুরি করা হয় নগদ অর্থ ও ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল।
শুধু মিরপুরের এক এলাকা নয়, আশপাশে বিভিন্ন এলাকাতেও ঘটছে এমন চুরির ঘটনা। এতে আতঙ্ক বাড়ছে জনমনে। স্থানীয়রা বলছেন, ২ থেকে ৪ দিন পর পর এমন ঘটনা ঘটছে। তাই এটা আতঙ্কের বিষয়। প্রশাসন যেন এ বিষয়ে পদক্ষেপ নেয়।
পুলিশ বলছে, জনমনে উদ্বেগ কমাতে ও চুরি ঠেকাতে কমিউনিটি পুলিশং ব্যবস্থা চালু করা হয়েছে। প্রতিটি ঘটনায় অপরাধী শনাক্তের পর আইনের আওতায় নেয়া হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মো. আকতার হোসেন বলেন, এটা প্রতিরোধের জন্য আমরা কমিউনিটি পুলিশং ব্যবস্থা চালু করেছি। আমাদের প্রস্তুতি আছে, যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধ এবং শনাক্তকরণে আমরা এই ফোর্স নিয়েই করতে পারব।
এমন ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ ডিএমপির।