
কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২২:৫১

গ্রেফতার আসামি। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকায় চুরির চেষ্টার অভিযোগে মোহাম্মদ আজিজুর রহমান (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে বিমানবন্দরের আবাসিক এলাকার জাপানি গেট এবং আর্মি, বিজিবি ও নেভি হ্যাঙ্গারসংলগ্ন এলাকায় প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের তার ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার গ্রেফতার যুবককে উদ্ধার করা মালামালসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। আজিজুর রহমান বিমানবন্দরসংলগ্ন নিজাম মার্কেট এলাকার বাসিন্দা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টহল দেয়ার সময় আনসার সদস্য সাদাম হোসেন ও এপিসি জাহাঙ্গীর হোসেন দুজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের ধাওয়া করলে দুজনই ঘন জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তারা ঘটনাস্থলে বিভিন্ন ধরনের তার ও চুরির সরঞ্জাম ফেলে যান।
প্রতিবেদক,
কি-ওয়ার্ড: শাহ আমানত বিমানবন্দর, চুরির চেষ্টা, যুবক গ্রেফতার ট্যাগ: চট্টগ্রাম, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চুরি, গ্রেফতার, পতেঙ্গা থানা