
নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলো স্বজনরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৩:৫৪

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি
শেখ হাসিনা পলাতক সন্ত্রাসী। তাই, তার দেশে ফেরার ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পাসের কোনো প্রয়োজন নেই। ভারতের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংকে বিদায় জানিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
পাসপোর্টের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গকে হাস্যকর উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি একজন পলাতক সন্ত্রাসী। শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে ফিরিয়ে আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনার হস্তান্তরই চায় বাংলাদেশ। তার দেশে ফেরার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই।’
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।
এদিকে, বাংলাদেশে ফেরা নিয়ে বিভিন্ন সময়ে শেখ হাসিনার বক্তব্য ও রাজনৈতিক অবস্থান ঘিরে আলোচনা রয়েছে। তাকে দেশে ফেরত পাঠাতে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানায়নি নয়াদিল্লি। যদিও দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ।