
নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২১:৩৫

ভাঙচুর হওয়া পুলিশের গাড়িটি। ছবি: সময় সংবাদ
ঝালকাঠির নলছিটি উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের দপদপিয়া ইউনিয়নের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেফতার করে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার তিন ভাইসহ স্থানীয়রা সঙ্গবদ্ধ একটি দল পুলিশের ওপর হামলা চালিয়ে জোরপূর্বক তাকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনার পর দপদপিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেয়া আসামিকে পুনরায় গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। রোববার দুপুরে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে যাওয়ার সময় তার তিন ভাইসহ স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটি ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।