
আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৭:২

আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ছবি সংগৃহীত
হেমন্তের শুরুতে উত্তরের হাওয়ার আনাগোনা, জানান দিচ্ছে শীত আসছে। এ ধারাবাহিকতায় আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রোববার (১৮ অক্টোবর) দেয়া আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সময় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আর বর্ধিত ৫ দিনে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়া দফতর।