
নিরাপত্তা ইস্যুসরাইল থানায় গিয়ে ওসির ওপর চটলেন রুমিন ফারহানা
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০:১৯

গ্রেফতার ফিরোজ ওরফে কেন্তা ফিরোজ। সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউন থেকে হত্যাসহ ৭ মামলার আসামি কিশোর গ্যাংয়ের লিডার ফিরোজ ওরফে কেন্তা ফিরোজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিউচার মডেল টাউনের ৫নং রোডের আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্র জানিয়েছে, গ্রেফতার কেন্তা ফিরোজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদক মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।