
ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না: আমান
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৬:২৬

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। ছবি সংগৃহীত
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফেরত আসা নিয়ে যখন জল্পনা-কল্পনা তখন তাকে আইনি প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
এছাড়া আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দুদক সচিব বলেন, দুর্নীতির মামলায় ৩৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করছি।
এআগে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৬০ কাঠার প্লট গ্রহণের ঘটনায় ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। সেই সব মামলায় শেখ হাসিনাকে ৩৬ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।
এমনই প্রেক্ষাপটে আলোচনায় আসে দেশে ফিরতে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দুদকের অবস্থান- ফিরতে হলে আসামি হিসেবে আইনি প্রক্রিয়াতেই আসতে হবে।
এদিন আওয়ামী লীগের সাবেক দুই এমপি অসীম কুমার উকিল এবং অপু উকিলের বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে বলেও জানান সচিব সাইদুর রহমান খান।
এছাড়া, ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউনিপে টু ইউ-এর পরিচালক এম এ তাহেরের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি।