
নভেম্বরের শুরুতেই টানা ৩ দিন ছুটি মিলবে শিক্ষাপ্রতিষ্ঠানে
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৩:১১

ফাইল ছবি
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে ও সর্বনিম্ন পাসের হার বরিশাল বোর্ডে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে এই ফলাফল প্রকাশিত হয়।
এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
ঢাকা শিক্ষা বোর্ড: ৬১ দশমিক ৮০ শতাংশ
মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৬১ দশমিক ০৭ শতাংশ
চট্টগ্রাম শিক্ষা বোর্ড: ৫২ দশমিক ০৭ শতাংশ
ময়মনসিংহ শিক্ষা বোর্ড: ৫১ দশমিক ৪৪ শতাংশ
সিলেট শিক্ষা বোর্ড: ৫০ দশমিক ৯০ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ড: ৪৯ দশমিক ৪৩ শতাংশ
কুমিল্লা শিক্ষা বোর্ড: ৪৮ দশমিক ০৪ শতাংশ
দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৫ দশমিক ৯৮ শতাংশ
রাজশাহী শিক্ষা বোর্ড: ৪৫ দশমিক ০৬ শতাংশ
যশোর শিক্ষা বোর্ড: ৪৪ দশমিক ৯২ শতাংশ
বরিশাল শিক্ষা বোর্ড: ৪৪ দশমিক ৮৪ শতাংশ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বরাবরের মতো পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। তবে জিপিএ-৫ বেশি পেয়েছেন ছাত্ররা। এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছেন।
এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন, পাসের হার ৫৬.৩১ শতাংশ। আর ছাত্রদের মধ্যে পাস করেছে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন, পাসের হার ৪৭.৭৫ শতাংশ।
এছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী। এর মধ্যে ২০ হাজার ৩৬৩ ছাত্র এবং ১৯ হাজার ৭২১ ছাত্রী।
তবে এবার পাসের হার গত ১০ বছরের মধ্যে সবচেয়ে কম। চলতি বছর গড় পাসের হার ৫২.১২ শতাংশ। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী। সে হিসেবে এবার পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ আর জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন।
চলতি বছর ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি। গত বছর এ সংখ্যা ছিলো ২০২। শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।