
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৪:৪২

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।
২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হবে। এর পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ মিলছে শিক্ষক-শিক্ষার্থীদের।
এই ছুটির আওতায় সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ না থাকায়, এই ছুটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।