
এ বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩:৪৪

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শনিবার) দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এদিন সরকারি ছুটি থাকায় ব্যাংকের কোনো শাখায় নিয়মিত লেনদেন হবে না।
সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন (সার্কুলার) জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী সরকার আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই প্রজ্ঞাপনের আলোকে ওই দিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ছুটির কারণে নির্ধারিত দিনে ব্যাংকের সব শাখা ও উপশাখায় স্বাভাবিক লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এটিএম বুথ, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস), মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা অনুযায়ী এসব বিকল্প ব্যাংকিং সার্ভিস চালু থাকবে।