
‘দ্য ওক রিজ বয়েজ’–এর কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৮:২৮

২০২০ সালের ১৫ নভেম্বর জীবনের সব হিসেব চুকিয়ে তিনি পাড়ি দেন অনন্তলোকে। ছবি: সংগৃহীত
এক জীবনে কত বৈচিত্র্য থাকতে পারে? কেউ হয়তো প্রেমিক, কেউ গোয়েন্দা, কেউ আবার জীবনের গল্প বলা এক সাধারণ মানুষ। অথচ একজন মানুষই পর্দায় বারবার জন্ম নিয়েছেন ভিন্ন ভিন্ন রূপে। কখনো পর্দার অপু, কখনো ফেলুদা, আবার কখনো কবিতার জগতে নিমগ্ন এক মানুষ- সৌমিত্র চট্টোপাধ্যায় যেন বহুমাত্রিক এক জীবন। ছয় বছর আগে থেমে গেছে সেই জীবনের গল্প।
২০২০ সালের ১৫ নভেম্বর জীবনের সব হিসেব চুকিয়ে পাড়ি দেন অনন্তলোকে। ৮৫ বছরের জীবনে রেখে গেছেন অভিনয়ের এমন এক সাম্রাজ্য, দর্শকের জন্য যার দরজা আজও খোলা।
সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলা সিনেমার এমন এক আয়না, যেখানে প্রতিটি প্রজন্ম খুঁজে পেয়েছে নিজেদের পছন্দের কোনো চরিত্র। নিজের অভিনয়ের ক্যানভাস কেবল চলচ্চিত্রেই সীমাবদ্ধ রাখেননি তিনি। কবিতা লেখা, আবৃত্তি, মঞ্চে অভিনয়, নাটক রচনা ও নির্দেশনা- শিল্পের নানা শাখায় ছিল তার স্বচ্ছন্দ বিচরণ। যেন একজন শিল্পীর ভেতরেই বাস করত বহু শিল্পীসত্তা।
অপুর সরলতা থেকে ফেলুদার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা- দুই ভিন্ন চরিত্রেই দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ‘চারুলতা’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘অশনি সংকেত’ কিংবা ‘ঘরে বাইরে’- প্রতিবারই যেন নতুন এক সৌমিত্রকে আবিষ্কার করেছেন দর্শক। চরিত্র বদলেছে, গল্প বদলেছে; বদলায়নি শুধু অভিনয়ের জাদু।
সৌমিত্র চট্টোপাধ্যায় হয়ে উঠেছিলেন বাঙালির কল্পনার এক অবিচ্ছেদ্য অংশ। স্বীকৃতির ঝুলিও কম দীর্ঘ নয়। ২০০৪ সালে পদ্মভূষণ, ২০১২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার। এছাড়াও পেয়েছেন ফ্রান্সের ‘কমান্ডার অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স’ সম্মাননাও।
ছয় বছর পরও অপু যখন জীবনের পথে হাঁটে, কিংবা ফেলুদা যখন রহস্যের জট খোলে; তখন পর্দার আড়াল থেকে আবারও ফিরে আসেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি নেই, কিন্তু তার সৃষ্টি যেন এক অনন্ত মঞ্চ- যেখানে পর্দা নামার কোনো অবকাশ নেই।
প্রাসঙ্গিক: