
সৌমিত্র চট্টোপাধ্যায়: অভিনয়ের জাদুতে আজও অমলিন
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৩২

প্রথমবারের মতো ছেলের ছবি প্রকাশ্যে আনলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ছবি: সংগৃহীত
মা হওয়ার প্রায় দুই মাস পর প্রথমবারের মতো ছেলের ছবি প্রকাশ্যে আনলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের দুটি ছবি শেয়ার করতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস। শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে উঠেছে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘর।
শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ১২ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন সোহিনী। ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে...।’ পোস্টটি প্রকাশের মাত্র ১০ মিনিটের মধ্যেই দেড় হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।
গত ২০ সেপ্টেম্বর প্রথমবার মা হওয়ার সুখবর জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে জন্ম নেয় সোহিনী ও তার স্বামী শোভনের প্রথম সন্তান।
সেদিন ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে নতুন অতিথির আগমনের খবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানে তারা লিখেছিলেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন।’
এর আগে গত জুলাইয়ে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা-বাবা হতে যাওয়ার খবর দিয়েছিলেন সোহিনী। বেবিবাম্প আগলে স্বামী শোভনের সঙ্গে একটি আদুরে ছবি প্রকাশ করে জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছিলেন তিনি। সেই ঘোষণার পর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভেসেছিলেন এই দম্পতি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শোভন ও সোহিনী। দাম্পত্য জীবনের নতুন অধ্যায়ে পা রাখার দুই বছরের মধ্যেই তাঁদের সংসারে আসে প্রথম সন্তান। এত দিন সন্তানের ছবি প্রকাশ্যে না আনলেও এবার প্রথমবারের মতো ছেলের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী। আর তাতেই নতুন করে আলোচনায় সোহিনীর মাতৃত্বের আনন্দঘন মুহূর্ত।
প্রাসঙ্গিক:
