
‘খুনি নই, প্রেমিক’ নতুন পোস্টারে রহস্য ছড়ালেন শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৪:২৭

তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া। ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তবে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার শুভেচ্ছাবার্তাটি যেন একটু বেশিই বিশেষ। দীর্ঘদিনের বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁদের কৈশোরের কিছু পুরোনো ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে দুজনের চেহারা এতটাই বদলে গেছে যে চেনাই কঠিন!
শোবিজ অঙ্গনে তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া দুজনেই নিজেদের অবস্থান তৈরি করেছেন। তবে পেশাগত ব্যস্ততা ও সময়ের পরিবর্তনের মধ্যেও তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। সেই দীর্ঘ পথচলার স্মৃতিই জন্মদিনের শুভেচ্ছাবার্তায় তুলে ধরেছেন স্পর্শিয়া।
তৌসিফকে শুভেচ্ছা জানিয়ে স্পর্শিয়া লিখেছেন, ‘২০০৯ সাল থেকে—কৈশোরের দিনগুলো পেরিয়ে আজ আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি, এই দীর্ঘ যাত্রায় তুমি আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছ। তোমার সাফল্যে আমি ঠিক ততটাই গর্বিত, যতটা নিজের সাফল্যে হই; শুধু পেশাগত অর্জনের জন্যই নয়, বরং নিজ নিজ জীবনে ব্যক্তিগত নানা লড়াইয়ে জয়ী হওয়ার জন্যও।’
দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘এত কিছুর পরও আমাদের পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধন কখনো ম্লান হয়নি। প্রার্থনা করি, কখনো যেন না হয়। সৃষ্টিকর্তা তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দান করুন! শুভ জন্মদিন তৌসিফ মাহবুব।’
শুভেচ্ছাবার্তার সঙ্গে পাঁচটি ছবি যুক্ত করেছেন স্পর্শিয়া। এর মধ্যে তিনটি পুরোনো এবং দুটি সাম্প্রতিক সময়ের। পুরোনো ছবিগুলোর দুটিতে ধরা পড়েছে তাদের কৈশোরের দিনগুলো। সময়ের সঙ্গে দুজনের চেহারা, সাজপোশাক ও ব্যক্তিত্বে এসেছে পরিবর্তন। তবে ছবিগুলো যেন মনে করিয়ে দিচ্ছে, সময় বদলালেও পুরোনো বন্ধুত্বের সৌন্দর্য অমলিন থাকতে পারে।
স্পর্শিয়ার এই পোস্টে উঠে এসেছে শুধু জন্মদিনের শুভেচ্ছা নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্ব, একে অপরের প্রতি গর্ব এবং জীবনের নানা লড়াইয়ে পাশে থাকার গল্পও।
তৌসিফ মাহবুবের জন্ম ভোলায় হলেও বেড়ে উঠেছেন ঢাকায়। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার পথচলা শুরু হয়। পরে ২০১৩ সালে আদনান আল রাজীব পরিচালিত ‘অলটাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি।
এরপর ধীরে ধীরে নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেন তৌসিফ। সময়ের সঙ্গে ছোট পর্দায় গড়ে তোলেন শক্ত অবস্থান। বর্তমানে নাট্যাঙ্গনের প্রথম সারির অভিনেতাদের একজন তিনি।