
নতুন ‘জেমস বন্ড’ হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৫৯

কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে হত্যার হুমকি। ছবি: সংগৃহীত
বলিউডে গ্যাংস্টারদের হুমকি ও হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। এবার কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে হত্যার হুমকি দিয়েছে গ্যাংস্টার গোল্ডি ঢিলন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি পোস্টে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডি ঢিলন তার পোস্টে দাবি করেছে, দুই সহযোগী বিকাশ ঠাকুর ও দীপক সিং গ্রেফতার হলেও তাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। মুম্বাইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় রয়েছে বলেও দাবি করেছে সে।
ওই পোস্টে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়। সেখানে বিশেষভাবে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে বলা হয়, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে পারবে না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টটির সত্যতা কিংবা এতে করা দাবিগুলোর বাস্তবতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি এনডিটিভি।
এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তদন্তকারীদের সন্দেহ, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। তাদের গ্রেফতারের পর চাঁদাবাজির উদ্দেশ্যে দিল্লির এক ব্যবসায়ীকে গুলি করার পৃথক পরিকল্পনার বিষয়েও তদন্তকারীরা তথ্য পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে গত এক মাসে তিনটি পৃথক ই-মেইলের মাধ্যমে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনার পর বাড়িটির নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
নিরাপত্তাঝুঁকির কারণে বদল এসেছে অমিতাভের নিয়মিত ভক্তদের সঙ্গে দেখা করার আয়োজনেও। প্রতি সপ্তাহে বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করার অভ্যাস রয়েছে এই অভিনেতার। তবে হুমকির ঘটনার পর গত ১ নভেম্বর বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ভক্তদের দেখা দেন তিনি।
প্রাসঙ্গিক:
একের পর এক হুমকির ঘটনায় বচ্চন পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে বলিউড তারকাদের ঘিরে সাম্প্রতিক নিরাপত্তাঝুঁকিও নতুন করে আলোচনায় এসেছে।