
বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন ও সম্পাদক সোহাগ
রাজনীতি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩:৪৪

বরিশাল জেলা দক্ষিণ, উত্তর ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে পৃথক তিনটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
নতুন কমিটি ঘোষণার মধ্যদিয়ে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।
ঘোষিত কমিটিতে মো. হাবিবুল্লাহকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বেলায়েত হোসেন।
সাধারণ সম্পাদক করা হয়েছে সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজকে। যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে তারেক আল ইমরান ও মোহাম্মদ ইউসুফ খান রনি।
বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ কায়সার আহমেদকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম জনি।
আর বরিশাল মহানগর যুবদলের সভাপতি হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ। সিনিয়র সহসভাপতি হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান তৌহিদ। সহসভাপতি হয়েছেন শহীদুল হাসান অনিত।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুর রহমান মুন্না। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রেজাউল করিম রনি ও মোহাম্মদ রাজু খন্দকার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুশফিকুর রহমান অভি।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই তিন কমিটির অনুমোদন দিয়েছেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি ইউনিটের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
নতুন দায়িত্ব পাওয়ার পর বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. হাবিবুল্লাহ বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দক্ষিণ জেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে চাই। প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।’
দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ বলেন, ‘এই দায়িত্ব পালনে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন, তাদের যথাযথবি মূল্যায়নের পাশাপাশি নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসতে চাই। ব্যক্তিগত পরিচয়ের চেয়ে সাংগঠনিক যোগ্যতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না বলেন, ‘মহানগরীর প্রতিটি ওয়ার্ডে যুবদলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সংগঠনকে শক্তিশালী করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।’
মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান অভি বলেন, ‘শুধু কমিটি গঠন নয়, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম নিশ্চিত করতে চাই। এ ক্ষেত্রে মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সমন্বিতভাবে কাজ করব।’