
দুবলার চরে রাসপূর্ণিমা, যাতায়াতে ৫ নৌপথ ঘোষণা
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩:৩০

সাতক্ষীরার তালায় ডিবি তথা গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তার স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে পুলিশের একটি হ্যান্ডকাফ, দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ব্যবসায়ী কাশেম সরদারকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ ও মতিউর হোসেন মোরসালিন। তিনি আরও জানান, এ ঘটনায় তালা থানায় একটি মামলা করা হয়েছে। পরে আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। উপজেলার তেঁতুলিয়া বাজারে তার সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) কাশেম সরদার নিজ দোকানে কাজ করছিলেন। এ সময় কনস্টেবল সোহেল ও মোরসালিন তার দোকানে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এরপর তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান। তারপর তার স্ত্রীকে ফোন করে মুক্তিপণ দাবি করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাক্রমে কাশেমের স্ত্রী তালা থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। এক পর্যায়ে তালা ও ডুমুরিয়া থানা পুলিশ অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে এবং খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
প্রাসঙ্গিক: