
দুর্গাপূজায় ‘কাবিরা’ গেয়ে মঞ্চ মাতালেন রণবীর কাপুর
ব্রেকিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৪:৩৫

৫০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় ‘জেলার ২’। ছবি: সংগৃহীত
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে। মুক্তির চার দিনেই বিশ্বব্যাপী ৪২৪.২৫ কোটি রুপি আয় করেছে নেলসন দিলীপকুমার পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটি। এবার ৫০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় ছবিটি। ভারতের পাশাপাশি বিদেশের বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি।
ভারতীয় বক্স অফিসের তথ্য বিশ্লেষণকারী ওয়েবসাইট স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির চতুর্থ দিন রোববার (১৮ অক্টোবর) ভারতে নিট ৫৫.৮৫ কোটি রুপি আয় করেছে ‘জেলার ২’। এতে দেশটির বাজারে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ১৯৯.৯০ কোটি রুপিতে। আর ভারতে মোট গ্রস আয় ২৩৪.২৫ কোটি রুপি।
রোববারের আয় আগের দিন শনিবারের তুলনায় ১৮.২ শতাংশ বেশি। শনিবার সিনেমাটি ভারতে নিট ৪৭.২৫ কোটি রুপি আয় করেছিল। মুক্তির প্রথম দিন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ছবিটির নিট আয় ছিল ৫৯.৭০ কোটি রুপি। উদ্বোধনী দিনে ১৬ হাজার ৫৯৯টি শোতে দর্শক উপস্থিতির হার ছিল ৫৫.৪ শতাংশ।
রোববার ‘জেলার ২’-এর আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে। এদিন ৮ হাজার ১৭৩টি শো থেকে সংস্করণটি নিট ৩৯.৯৫ কোটি রুপি আয় করেছে। দর্শক উপস্থিতির হার ছিল ৮০ শতাংশ।
অন্যদিকে, তেলুগু সংস্করণ ২ হাজার ২৩৪টি শো থেকে আয় করেছে ৯.৫০ কোটি রুপি। এ সংস্করণে দর্শক উপস্থিতির হার ছিল ৬৪.৩ শতাংশ। হিন্দি সংস্করণ ৪ হাজার ৯০২টি শো থেকে আয় করেছে ৫.৭৫ কোটি রুপি, যেখানে দর্শক উপস্থিতির হার ছিল ৩১ শতাংশ। এ ছাড়া কন্নড় সংস্করণ ১৬৪টি শো থেকে ৬৫ লাখ রুপি আয় করেছে। এর দর্শক উপস্থিতির হার ছিল ৬১ শতাংশ।
ভাষাভিত্তিক দর্শক উপস্থিতির হিসাবেও তামিল সংস্করণ এগিয়ে রয়েছে। ২ডি প্রদর্শনীতে এ সংস্করণের সামগ্রিক দর্শক উপস্থিতির হার ছিল ৮২.৫৮ শতাংশ। সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতের শোগুলোতে উপস্থিতির হার ছিল যথাক্রমে ৬৭.০৮, ৮৭.০৮, ৮৮.৭৭ ও ৮৭.৩৮ শতাংশ।
তেলুগু সংস্করণে সামগ্রিক দর্শক উপস্থিতির হার ছিল ৬১.৮১ শতাংশ। সকাল থেকে রাত পর্যন্ত শোগুলোতে উপস্থিতির হার ছিল যথাক্রমে ৪১.৯২, ৭০.৫৮, ৭১.৮৩ ও ৬২.৯২ শতাংশ। হিন্দি সংস্করণে সামগ্রিক উপস্থিতির হার ছিল ৪৪.৪০ শতাংশ। সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতের শোগুলোতে উপস্থিতির হার ছিল যথাক্রমে ২৮.৫৮, ৪৯.৮৩, ৪৭.৮৩ ও ৪৬ শতাংশ।
সিনেমাটির বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোববার বিদেশের প্রেক্ষাগৃহগুলো থেকে ছবিটি আয় করেছে ৪০ কোটি রুপি। এতে চার দিনে বিদেশের বাজারে এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৯০ কোটি রুপিতে।
ভারতে ২৩৪.২৫ কোটি রুপি এবং বিদেশে ১৯০ কোটি রুপি গ্রস আয় মিলিয়ে বিশ্বব্যাপী ‘জেলার ২’-এর মোট আয় এখন ৪২৪.২৫ কোটি রুপি। ৫০০ কোটি রুপির মাইলফলক ছুঁতে ছবিটিকে আরও প্রায় ৭৫.৭৫ কোটি রুপি আয় করতে হবে।
এদিকে, ‘জেলার ২’-এ নাচের পরিবেশনায় অংশ নেওয়ার পর দর্শকদের ভালোবাসায় কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী শামনা কাসিম। সিনেমাটিতে কাজের সুযোগ দেওয়ায় পরিচালক নেলসন দিলীপকুমার, প্রযোজক কালানীতি মারান এবং সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে শামনা বলেন, দীর্ঘদিন ধরে তিনি রজনীকান্তের ভক্ত। এই কিংবদন্তি অভিনেতার সঙ্গে একই সিনেমায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে বিশেষ অভিজ্ঞতা। রজনীকান্ত অভিনীত ‘পাদায়াপ্পা’ সিনেমাটিও তার পছন্দের ছবিগুলোর একটি।
শামনার ভাষায়, রজনীকান্তের মতো স্টাইল আইকনের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার ইচ্ছা অনেকেরই থাকে। তবে তিনিও যে এমন সুযোগ পাবেন, তা কখনো ভাবেননি।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল ‘জেলার ২’। এতে আবারও টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। সিনেমাটিতে আরও রয়েছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরাজ ভেঞ্জারামুডু, রম্যা কৃষ্ণন, বিদ্যা বালান ও যোগী বাবু।
এ ছাড়া বিশেষ উপস্থিতিতে দেখা গেছে মোহনলাল, শিবরাজকুমার ও জ্যাকি শ্রফকে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে প্রথম কিস্তির জনপ্রিয় চরিত্র টাইগার মুথুভেল পান্ডিয়ানের গল্প আরও এগিয়ে নেওয়া হয়েছে।
মুক্তির প্রথম চার দিনে শক্তিশালী আয় এবং বিদেশের বাজারে ভালো সাড়া ‘জেলার ২’-কে বক্স অফিসে আলোচনার কেন্দ্রে রেখেছে।
সূত্র: এনডিটিভি