
বুমরাহকে টেস্টে নিয়মিত ও অন্য ফরম্যাটে বেছে বেছে খেলানোর পক্ষে শাস্ত্রী
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৫:৩৮

নাসের হুসেইন ও মাইকেল আথারটন। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার প্রচারের জেরে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্যকার প্যানেল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেইন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত ছয় সদস্যের তালিকায় জায়গা হয়নি তাদের।
চলতি বছরের শুরুতে পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময় স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলাইমান খানের সাক্ষাৎকার প্রচারিত হয়। সাক্ষাৎকারটি নিয়েছিলেন আথারটন। এতে পাকিস্তানের কারাগারে বন্দি ইমরান খানের শারীরিক অবস্থা ও তার প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুই ভাই।
তাদের অভিযোগ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে দিনে ২৩ ঘণ্টার বেশি সময় ছোট একটি কক্ষে একা রাখা হচ্ছে। অবহেলা ও বিচ্ছিন্নতার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তারা। পাশাপাশি, বাবার সঙ্গে দেখা করতে পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা না পাওয়ার অভিযোগ তোলেন।
সাক্ষাৎকারটি প্রচারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পিসিবি। লর্ডস টেস্ট চলাকালে পাকিস্তানি খেলোয়াড়দের মাঠে নামতে না দেয়ার হুমকি দেয়ার পাশাপাশি স্কাই স্পোর্টসের কাছে অভিযোগও জানায় বোর্ড। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভিতে সাক্ষাৎকারটি প্রচার করা হয়নি।
২০২৪ সালে পাকিস্তানের সর্বশেষ ইংল্যান্ড সফরে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন আথারটন ও হুসেইন দু'জনই। তবে এবারের ত্রিদেশীয় সিরিজে তাদের রাখা হয়নি।
২০২৩ সাল থেকে কারাগারে থাকা ইমরান খানের দৃষ্টিশক্তির ৭৫ শতাংশ নষ্ট হয়েছে বলে জানা গেছে। তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে সাবেক ক্রিকেটাররাও পাকিস্তান সরকারের কাছে চিঠি লিখে যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছেন।