
জন্মদিনেই প্রকাশ পাবে শাহরুখের ‘কিং’-এর টিজার!
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৮:২৪

দীর্ঘদিনের প্রেম, বিয়ের গুঞ্জন আর এবার বিচ্ছেদের আলোচন এই জুটির। ছবি: সংগৃহীত
টলিউডের জনপ্রিয় প্রেমিক জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। পর্দার রসায়নের পাশাপাশি বাস্তবের প্রেম নিয়েও বরাবরই আলোচনায় তাঁরা। প্রায় এক দশকের সম্পর্ক, এবার সেই প্রেমেই বিচ্ছেদের গুঞ্জন! অবশেষে সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন এই তারকা জুটি।
সম্প্রতি এক পডকাস্টে কৌশানী জানান, প্রতিটি সম্পর্কেই সমস্যা থাকতে পারে। তবে আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সেই সমস্যার সমাধান সম্ভব। সম্পর্কের টানাপোড়েন মানেই বিচ্ছেদ নয়।
অন্যদিকে, বনি সেনগুপ্তের কথায়, পর্দার সম্পর্ক আর বাস্তব জীবন এক নয়। শুটিং শেষে দিনের শেষটা তাকে কৌশানীর কাছেই ফিরতে হবে। তার এই মন্তব্য ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে।
এদিকে, আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। সিনেমাটি একসঙ্গে দেখার পাশাপাশি পূজাও একসঙ্গে কাটানোর পরিকল্পনা রয়েছে বনি-কৌশানীর।
দীর্ঘদিনের প্রেম, বিয়ের গুঞ্জন আর এবার বিচ্ছেদের আলোচনা সব মিলিয়ে এই জুটিকে ঘিরে কৌতূহল তুঙ্গে। তবে তাদের কথায়, সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি সবচেয়ে জরুরি বিশ্বাস, বোঝাপড়া আর একে অপরের পাশে থাকা।