
‘পিরিয়ডকালীন’ ছুটি নিয়ে কী বললেন রাশমিকা?
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩:৫৬

মায়ের সঙ্গে চিত্রনায়িকা পপি। ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকায় প্রথম জানাজা সম্পন্ন হওয়ার পর মরিয়ম বেগমের মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নেয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
মরিয়ম বেগমের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। পপির সঙ্গে তার পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে এক পোস্টে তিনি লেখেন, ‘মৌসুমী আর পপি ফার্স্ট কাজিন, সেই সূত্র ধরে পপির মা-ও আমার শাশুড়ি। ১৯৯৭ সাল থেকে তাকে আমি সবসময় আম্মা বলে ডাকতাম। তিনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ক্রমাগত মুরুব্বিদের হারাচ্ছি, এরপর আমার যাওয়ার পালা।’
পারিবারিক সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ১৪ অক্টোবর দিবাগত রাত পৌনে ২টার দিকে গুলশানের নিকেতনের বাসায় স্ট্রোক করলে তাকে দ্রুত মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়ার প্রস্তুতি চলছিল। এ সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একসময় ঢালিউডের রুপালি পর্দায় নিয়মিত ও ব্যস্ত অভিনেত্রী ছিলেন পপি। তবে কয়েক বছর ধরে তিনি বিনোদন জগৎ ও লোকচক্ষুর আড়ালে রয়েছেন। মায়ের মৃত্যুর খবর নিয়েও তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।