
‘পিরিয়ডকালীন’ সময়ে ছুটি নিয়ে কী বললেন রাশমিকা?
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩

কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন বাঁ থেকে প্রভাস, কঙ্গনা, রজনীকান্ত ও মিঠুন। ফাইল ছবি
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বিশেষ অতিথিদের তালিকায় প্রতিবারই থাকে বিশেষ চমক। এবারও সেই একই ধারা বজায় থাকছে বলে জানিয়েছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজনে গঠিত সরকারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, শর্বরী মুখোপাধ্যায়রা।
এবার কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্য উপদেষ্টা ও চলচ্চিত্র উৎসবের সব পরিকল্পনার দায়িত্ব সামলাচ্ছেন মিঠুন চক্রবর্তী।
বৈঠক শেষে মিঠুন সংবাদমাধ্যমে জানান, এবার কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন সম্ভবত ভিক্টোরিয়ায় হবে। আর এ চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে কলকাতা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজিয়ে তোলা হবে। উৎসবে বলিউডের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রির প্রভাবশালী তারকারা উপস্থিত থাকবেন।
এ প্রসঙ্গে মিঠুন বলেন,
এ বার উৎসবে রজনীকান্ত, প্রভাস, অনুপম খের আসছেন। কথাবার্তা চলছে কঙ্গনা ও পরেশ রাওয়লের সঙ্গেও। বেশি ভিড় বাড়াতে চাই না। এতেই হয়ে যাবে। বিদেশের কয়েকজন তারকাকে আনারও চেষ্টা করছি।
উদ্বোধনে দেশ-বিদেশের তারকা উপস্থিতির পাশাপাশি নানা চমক থাকবে বলেও ইঙ্গিত দেন মিঠুন। জমকালো আয়োজনে আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে চলচ্চিত্র উৎসবটি, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।