
শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৬:৫৪

সিনেমাটি মুক্তির আগেই ব্যবসার অঙ্কে তৈরি করেছে নতুন চমক। ছবি: সংগৃহীত
বলিউড বাদশাহ শাহরুখ খানের নামের সঙ্গে যেন চমকের সম্পর্কটা বেশ পুরোনো। পর্দায় ফিরলেই নতুন কোনো রেকর্ড কিংবা আলোচনার জন্ম দেন তিনি। এবার তিন বছর পর নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বড় পর্দায় ফিরছেন এই সুপারস্টার।
সিনেমাটি মুক্তির আগেই ব্যবসার অঙ্কে তৈরি করেছে নতুন চমক। বিভিন্ন স্বত্ব বিক্রি করে এরই মধ্যে ৬৬৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি!
সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘কিং’-এর বিভিন্ন স্বত্ব বিক্রি থেকে এসেছে এই বিপুল অর্থ। এর মধ্যে সবচেয়ে বড় চমক আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রিতে। ভারতের বাইরের বাজারে সিনেমাটির পরিবেশনা
স্বত্ব ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টিতে কিনেছে ফার্স ফিল্মস। কোনো ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে এটিকে রেকর্ড অঙ্ক হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, ভারতের অভ্যন্তরীণ বাজারে প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনেছে পেন মারুধর। পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুধু প্রেক্ষাগৃহের পরিবেশনা নয়, ডিজিটাল ও অন্যান্য স্বত্ব বিক্রিতেও বড় অঙ্কের অর্থ পেয়েছে সিনেমাটি। জানা গেছে, নেটফ্লিক্স ১৫০ কোটি রুপিতে কিনেছে ‘কিং’-এর ওটিটি স্বত্ব। এ ছাড়া স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ২৫ কোটি এবং সংগীতস্বত্ব ৬৫ কোটি রুপিতে।
তবে ওটিটি স্বত্ব বিক্রির চুক্তিতে রয়েছে বিশেষ শর্ত। সিনেমাটির প্রেক্ষাগৃহে ব্যবসার ওপর নির্ভর করে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তির চূড়ান্ত অঙ্ক পরিবর্তিত হতে পারে। অর্থাৎ, বড় পর্দায় ‘কিং’ যত ভালো ব্যবসা করবে, ডিজিটাল স্বত্বের মূল্যও তত বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সিনেমাটির নির্মাণব্যয়ও কম নয়। শুরুতে প্রায় ২০০ কোটি রুপি বাজেট ধরা হলেও নানা পরিকল্পনা ও পরিবর্তনের কারণে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি রুপিতে।
এর সঙ্গে শাহরুখ খানের পারিশ্রমিক যোগ হলে মোট ব্যয় পৌঁছাতে পারে ৫০০ কোটি রুপিতে। ফলে মুক্তির পর সিনেমাটিকে বক্স অফিসে বড় সাফল্য দেখাতে হবে।
উল্লেখ্য, এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় কাজ করে ব্লকবাস্টার সাফল্য পেয়েছিলেন শাহরুখ। এবার ‘কিং’ সিনেমাতেও থাকছে তারকাবহুল আয়োজন। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান।
আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্ল ও ববি দেওলের মতো তারকারা।
সব মিলিয়ে মুক্তির আগেই ব্যবসার অঙ্কে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘কিং’। এখন দেখার বিষয়, আগাম আয়ের এই বিশাল প্রত্যাশা পূরণ করে মুক্তির পর বক্স অফিসেও নতুন ইতিহাস গড়তে পারেন কি না বলিউড বাদশাহ। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।