
অপূর্ব-নীহার যে নাটকে দুই দিনে এক কোটি ভিউ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৮:৩৯

দীর্ঘ একযুগের প্রেম অবশেষে পরিণয়ে রূপ নিয়েছে সংগীতশিল্পী পর্ণা দাসের। ছবি: সংগৃহীত
দীর্ঘ একযুগের প্রেম অবশেষে পরিণয়ে রূপ নিয়েছে সংগীতশিল্পী পর্ণা দাসের। প্রেমিক ব্যবসায়ী রাজীব চন্দ্রকে বিয়ে করেছেন তিনি। গত ২১ অক্টোবর দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে সিঙ্গাপুরে ধর্মীয় রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন পর্ণা। সিঙ্গাপুর থেকে পর্না বলেন, বিয়ের পরপরই অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই বিষয়টি জানাতে পারিনি। আমাদের দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আগামীতে দেশে বড় আয়োজন করে কাছের মানুষ ও স্বজনদের নিয়ে মেহেদি, হলুদ এবং বিয়ের অনুষ্ঠান করা হবে।
গত ২৮ আগস্ট মালদ্বীপের একটি রিসোর্টে ঘরোয়া আয়োজনে পর্ণা ও রাজীবের বাগদান অনুষ্ঠিত হয়। তখন তারা জানিয়েছিলেন, অক্টোবরে বিয়ে করবেন। সেই পরিকল্পনা অনুযায়ী এবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারা।
পর্ণা জানান, স্বামী রাজীব চন্দ্র পেশায় একজন ব্যবসায়ী এবং বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করেন। তবে বিয়ের পর সিঙ্গাপুরে স্থায়ী হওয়ার পরিকল্পনা নেই তার। বাগদানে হীরার আংটি পেয়েছিলেন পর্ণা।
বিয়েতে উপহার হিসেবে কী পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, বরের পক্ষ থেকে ৫০ ভরি স্বর্ণ দেয়া হয়েছে। বিয়েতে যে গয়না পরেছি, সবই স্বর্ণ। রবীন্দ্রসংগীতের মাধ্যমে গানের জগতে তার হাতেখড়ি।
পরে কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর কাছে গানের তালিম নেন পর্ণা। ২০১৬ সালে প্রকাশিত হয় তার প্রথম মৌলিক গান ‘প্রিয়া রে’। এরপর বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে নিয়মিত গান করতে শুরু করেন তিনি। বলিউডের সংগীতশিল্পী উদিত নারায়ণ, কুমার শানু ও শানের সঙ্গে দ্বৈত গানেও কণ্ঠ দিয়েছেন পর্না। এ ছাড়া ‘রেডিও’ চলচ্চিত্রেও গান করেছেন এই শিল্পী।