
সরে দাঁড়ালেন অনিরুদ্ধ! কে হবেন শাহরুখের ‘কিং’ সিনেমার সংগীত পরিচালক?
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৩:৪৬

বিক্ষোভে অংশ নেয়া বলিউড অভিনেতা প্রকাশ রাজ। ফাইল ছবি
চলতি বছর জুলাই মাসে নয়া দিল্লির জন্তর মন্তরে, তেলাপোকা জনতা পার্টির (সিজেপি)-র সঙ্গে ছাত্র বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা প্রকাশ রাজ। সেই সময় তিনি যে বিচলিত বোধ করেছিলেন এবং আবেগী বার্তা দিয়েছিলেন তা সম্প্রতি স্মরণ করেছেন কোরিওগ্রাফার পনি ভার্মা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে পুরনো স্মৃতি মনে করে পনি ভার্মা জানান, বিক্ষোভে অংশ নেয়ার দিন পুলিশের কথিত কার্যকলাপের ভিডিও দেখে আতঙ্কিত ও ভীত হয়ে পড়েছিলেন প্রকাশ। অভিনেতাকে ওই মুহূর্তে বিক্ষোভস্থলে না থেকে একটি হোটেলে থাকার অনুরোধ করা হলে তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
প্রকাশ রাজ পনি ভার্মাকে বলেন,
এই শিশুরা ওখানে বসে আছে। আমার বয়স ৬০ কিন্তু এই শিশুদের দিকে তাকাও। তাদের মায়েদের কী হবে?
পুলিশি লাঠিচার্জের মধ্যেও শিক্ষার্থীদের আন্দোলনে অবস্থানরত অভিনেতা আরও বলেন,
এখানে আছি বলে অন্তত আমাদের সন্তানদের মায়েরা এটা অনুভব করছেন যে প্রকাশ রাজ আমাদের সন্তানদের পাশে বসে আছেন। আমার সমর্থনে মায়েরা যে সাহস পাচ্ছেন এটাই আমার কাছে অনেক।
বেঙ্গালুরুতে এবং ঝাড়খণ্ডে (রাঁচিতে) শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও দমন-পীড়নের ঘটনার স্মৃতিচারণ প্রসঙ্গে কথাগুলো প্রকাশ করেন পনি ভার্মা। তার এ সাক্ষাৎকার এখন ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।