
মেসির পছন্দে জায়গা পেলেন যে তরুণ, যাঁকে উপেক্ষা করেছেন বাকিরা
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৪:৮

অভিষেক শর্মা এ বছর ১২৯টি ছক্কা হাঁকিয়েছেন। ছবি: বিসিসিআই
টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক শর্মা রীতিমতো বিপ্লব ঘটাচ্ছেন। এই ফরম্যাটে ১৫০ স্ট্রাইকরেটকেই যেখানে খুব ভালো ধরা হয়, সেখানে অভিষেক ব্যাট করেন প্রায় ১৮০ স্ট্রাইকরেটে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সংখ্যাটা প্রায় দুশো ছুঁইছুঁই।
অভিষেকের এত ভালো স্ট্রাইকরেটের কারণ তার বাউন্ডারি মারার দক্ষতা। ঘনঘন চার-ছক্কা হাঁকাতে পারেন তিনি। ভারতীয় এই ব্যাটার স্বীকৃত টি-টোয়েন্টিতে শুধু এ বছরই হাঁকিয়েছেন ২৮৮ চার-ছক্কা। এ বছর সর্বোচ্চ চার মারার তালিকায় দুইয়ে থাকলেও ৫৪ ইনিংসে ১২৯টি ছক্কা মেরে তালিকার শীর্ষে তিনি।
এ বছর একশর বেশি ছক্কা মেরেছেন আরও দুজন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ৫৬ ইনিংসে ১১১ ছক্কা নিয়ে তালিকার দুইয়ে। দক্ষিণ আফ্রিকার দেওলাদ ব্রেভিস ৪৫ ইনিংসে ১০১ ছক্কা নিয়ে আছেন তিন নম্বরে। এ দুজন যথাক্রমে ১৩৮ ও ৭৩টি করে চার হাঁকিয়েছেন।
সেরা পাঁচের অন্য দুজন হলেন- নিকোলাস পুরান (৪৯ ইনিংসে ৯৯) ও রায়ান রিকেলটন (৪২ ইনিংসে ৯৬)। এই তালিকার আশপাশে কোনো বাংলাদেশির নামগন্ধ নেই। ৮০-৯০টি দূরের কথা, কোনো বাংলাদেশি এ বছর ৫০ ছক্কাও হাঁকাতে পারেননি। সর্বোচ্চ ৪১টি ছক্কা মেরেছেন তাওহীদ হৃদয়। বাংলাদেশ, জাফনা কিংস ও রংপুর রাইডার্সের হয়ে ২৫ ইনিংসে ৪১টি ছক্কার পাশাপাশি তিনি চার মেরেছেন ৬৩টি।
বাংলাদেশ, লাহোর কালান্দার্স ও সিলেট টাইটান্সের হয়ে পারভেজ হোসেন ইমন ২৭ ইনিংসে ছক্কা মেরেছেন ৩১টি। এরপর তানজিদ হাসান তামিম। বাংলাদেশ ও রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে তিনি ২০ ইনিংসে ২৬টি ছক্কা হাঁকিয়েছেন।