
আজ কোথায় কী? (১০ নভেম্বর ২০২৬)
আজ কোথায় কী
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৬:৪৫

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন।
বুধবার (১৮ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় উপস্থিত থাকবেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান।
বেলা ১টা ৪৫ মিনিটে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। ২০২৬-২৭ অর্থবছরের এটি সপ্তম এবং বর্তমান সরকারের ১২তম একনেক সভা। ব্রিফিং অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরে।
প্রাসঙ্গিক:
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে খতমে নবুওয়াত জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর।
অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক ২০২৬ উদযাপন উপলক্ষে সকাল ৯টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বি ব্লকের সম্মুখ প্রাঙ্গণ বটতলায় জনসচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ‘ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন, প্রিভেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নাও’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।