
সরকারি খরচে ১ হাজার জুলাই যোদ্ধাকে মালয়েশিয়ায় পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
অর্থ-বাণিজ্য
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৪২

কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সময় সংবাদ
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা পিছিয়ে যাচ্ছি, বিষয়টি এমন নয়। বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের সঙ্গে যে কর্মসূচি করা হয়েছিল, সেখানে অনেক বিষয় রয়েছে, যেগুলো একটি নির্বাচিত সরকারের পক্ষে রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। অনেক কিছু করা সম্ভব, কিন্তু এর জন্য সঠিক সময় ও ধারাবাহিকতা প্রয়োজন।’
রাতারাতি কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে জনগণকে ভোগান্তিতে পড়তে হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এতে অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অনির্বাচিত সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহির বিষয়টি থাকে না। কিন্তু নির্বাচিত সরকারকে জনগণের স্বার্থ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হয়।
তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটছে, যা প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারের পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কাঠামো ও উন্নয়ন কর্মসূচির সঙ্গে উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের সমন্বয় করা জরুরি। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীকে সরকারের পরিকল্পনার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আইএমএফের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও তা সমাধানে কাজ চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ জন্য দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, জানুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে বিষয়গুলো চূড়ান্ত করা সম্ভব হবে।
প্রাসঙ্গিক:
আমির খসরু বলেন, ‘আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই। আমরা চাই, আমাদের কর্মসূচির সঙ্গে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবিসহ উন্নয়ন সহযোগীদের পরিকল্পনার সমন্বয় হোক। সমন্বয় না থাকলে কর্মসূচি বাস্তবায়ন করব কীভাবে?’
কক্সবাজার ও মহেশখালীকে ঘিরে বড় ধরনের অর্থনৈতিক পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, মহেশখালীতে এলএনজি টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামো ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিনে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে মহেশখালীতে উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড দেখা যাবে।
কক্সবাজারকে শুধু পর্যটনকেন্দ্র হিসেবে নয়, আন্তর্জাতিক যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবেও গড়ে তোলার চিন্তা করছে সরকার। অর্থমন্ত্রী বলেন, কক্সবাজারের পর্যটনশিল্পের পাশাপাশি এ অঞ্চলে নতুন নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ রয়েছে। মহেশখালীর সম্ভাবনাকে কাজে লাগিয়ে যে অর্থনৈতিক পরিবর্তন আনা হবে, তা কক্সবাজারের সামগ্রিক উন্নয়নের সঙ্গেও যুক্ত থাকবে। কক্সবাজারকে সিটি করপোরেশনে রূপান্তরের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে।
অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন। রোববার সকালে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
উদ্বোধন শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।