
সরকারি খরচে ১ হাজার জুলাই যোদ্ধাকে মালয়েশিয়ায় পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
অর্থ-বাণিজ্য
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৭:৮

মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাবে এ অনুমোদন দেয়া হয়।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে ভ্যাটের দাখিলপত্র জমা দেয়ার বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেয়ার বিধান করা হয়। তবে এ পরিবর্তনের ফলে মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় বিধানটি সংশোধনের প্রয়োজন দেখা দেয়।
এ পরিপ্রেক্ষিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেয়া হয়। ওই সময় জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।
অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের লক্ষ্যে আইনটির খসড়া তৈরি করা হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে খসড়াটিতে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।