
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
অর্থ-বাণিজ্য
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৫:৫২

জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও চামড়া খাতে বিনিয়োগ করতে আগ্রহী জার্মানি। তবে এসব সম্ভাবনাময় খাতে যেকোনো ধরনের অনিয়ম দূর করতে সরকারকে কাজ করার তাগিদ দিয়েছে দেশটি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে বিআইআইএসএস অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশ-জার্মানি সম্পর্ক শক্তিশালীকরণ: অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এসব কথা বলেন।
ড. রুডিগার লটজ বলেন, ‘ভূ-রাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে জ্বালানি নিরাপত্তা ও টেকসই সাপ্লাই চেইন নিশ্চিত করা জরুরি। বৈশ্বিক রাজনীতিতে পরিবর্তন এলেও অর্থনৈতিকভাবে বিশ্ব এখন আগের চেয়ে অনেক বেশি পরস্পর নির্ভরশীল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা ক্রমশ বাড়ছে।’
এসময় অবৈধ অভিবাসীদের বিষয়ে জার্মানি সোচ্চার জানিয়ে বাংলাদেশকেও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জার্মান রাষ্ট্রদূত।