
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩

বুধবার সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন পদ্মা ব্যাংকের গ্রাহকরা।
আমানত ফেরতের রোডম্যাপের দাবিতে মতিঝিলে মানববন্ধন করেছেন পদ্মা ব্যাংকের গ্রাহকরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের সামনে তারা অবস্থান নেন।
গ্রাহকরা জানান, দীর্ঘদিন অর্থ ফেরত না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এসময় তারা পদ্মা ব্যাংকের অর্থ লুটকারীদের শাস্তি ও পাচার হওয়া অর্থ ব্যাংকে ফেরতের দাবি জানান।
পদ্মা ব্যাংকের সর্বশেষ প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে ব্যাংকটির বিতরণ করা ঋণের ৯১ শতাংশের বেশি খেলাপি হয়ে পড়ে। বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপিত ব্যাংকটির আর্থিক চিত্রে বড় অঙ্কের মূলধন ঘাটতির তথ্যও উঠে আসে।
২০২৪ সালে প্রকাশিত তথ্যে ব্যাংকটির গ্রাহক ছিল প্রায় দেড় লাখ। বাংলাদেশ ব্যাংকের কাছে সবশেষ উপস্থাপিত তথ্য অনুযায়ী, মূলধন ঘাটতি বা ঋণাত্মক ইকুইটির পরিমাণ ৪ হাজার ৫৩৩ কোটি টাকা। পদ্মা ব্যাংকের খেলাপি ঋণ টাকার অংকে বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩১ কোটি টাকা। ২০২৫ সালের জুন শেষে ব্যাংকটির মোট ঋণ ছিল ৫ হাজার ৫৯৮ কোটি টাকা। একই সময়ে আমানত ছিল ৬ হাজার ৩৪৭ কোটি টাকা। ব্যাংকটির পরিচালন ক্ষতি দাঁড়ায় ৩৪১ কোটি ৪২ লাখ টাকা।