
অর্থনীতির চাকা সচল রাখতে সব পদক্ষেপ নিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
অর্থ-বাণিজ্য
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৮

বাংলাদেশ ব্যাংকের লোগো
বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, কারিগরি সমস্যার সমাধান হয়েছে। ফলে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে আরটিজিএস লেনদেন।
এর আগে সিবিএসে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আরটিজিএস লেনদেন। ওই সময় সমস্যা সমাধানে কাজ চলার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
আরটিজিএস এমন একটি পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করা যায়। এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়। ফলে অর্থ স্থানান্তরের জন্য অতিরিক্ত অপেক্ষা করতে হয় না।
বাংলাদেশে আরটিজিএসের মাধ্যমে স্থানীয় মুদ্রায় আন্তঃব্যাংক তহবিল স্থানান্তর করা হয়। এ ব্যবস্থায় লেনদেনের সর্বনিম্ন পরিমাণ এক লাখ টাকা। ২০১৫ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক দেশে আরটিজিএস সেবা চালু করে।
প্রাসঙ্গিক: