
বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০ মডেল
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৯:২১

অটোগ্যাস। ফাইল ছবি
বড় ব্যবধানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর পাশাপাশি ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও। নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ৭ টাকা ৩৩ পয়সা বাড়ানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এদিন রাত ৮টা থেকেই দাম বাড়ানোর নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে ৮৪ টাকা ৬২ পয়সা থেকে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।