
কিশোরগঞ্জে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের মানুষের মারামারি, আহত ১০
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ২৩:২

শ্রীপুরে রাজাবাড়ি ইউনিয়নের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন হোসেন। ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে একটি তালাবদ্ধ ঘর থেকে শাহীন হোসেন (৩২) নামে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার মো. দুলাল মিয়ার বহুতল ভবনের চতুর্থ তলার একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহীন হোসেন রাজাবাড়ি ইউনিয়নের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি রাজাবাড়ি ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মো. রতন মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই আজাহার আহমেদ জানান, এক নারীর সঙ্গে পরকীয়ার কারণে তাদের পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে প্রায় পাঁচ মাস ধরে শাহীন বাড়ির বাইরে ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগও বিচ্ছিন্ন ছিল।
আজাহার আহমেদ বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহীনের বন্ধু আলমগীর তাকে ফোন করে ছোট ভাইয়ের খোঁজ নিতে বলেন। পরে আলমগীরের কাছ থেকেই তিনি জানতে পারেন, শাহীনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরটি তালাবদ্ধ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় খাটের ওপর শাহীনের মরদেহ পড়ে থাকতে দেখে তারা। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তার বড় ভাই।
পরিবারের ধারণা, শক্ত জিআই তার দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ রাতেই তালাবদ্ধ ঘর থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর হত্যাকারী পালিয়ে গেছেন।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’