
সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও, রুকন পদ স্থগিত
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ২৩:২৪

গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফাইল ছবি
সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কারণে সৃষ্ট জনভোগান্তির কথা তুলে ধরে দ্রুততম সময়ে জ্বালানির মূল্য সমন্বয়ের দাবি জানিয়েছে দলটি।
সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ২৯ দিনের ব্যবধানে দুই দফা সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা জরুরি সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার রাতের বেলায় দাম বাড়িয়ে এমন সিদ্ধান্ত নিতো। এখন তারেক রহমানও সেই পথে হাঁটছেন। অবিলম্বে গ্যাসের দাম কমানোসহ গণবিরোধী সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন পাটওয়ারী।
চলমান গার্মেন্টস শিল্পের আন্দোলনে সরকারে গোয়েন্দা ব্যর্থতা রয়েছে উল্লেখ করে পাটওয়ারী আরও বলেন, এর সুবিধা পতিত আওয়ামী লীগ নিচ্ছে।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও সংবাদ সম্মেলনে কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, রাতে সরকার সিদ্ধান্ত জানায় যাতে প্রতিবাদ না করতে পারে মানুষ। আওয়ামী লীগের সময় রাত ১২টা বাজে তেলের দামের ঘোষণা আসতো। এরই ধারাবাহিকতা রেখে এবারও দাম বাড়ানো হয়েছে। ক্ষমতায় আসার পর ১৩৬০ টাকা ছিল, এবার হলো ২০৬০ টাকা। নজিরবিহীনভাবে দাম বাড়ানো হয়েছে।