
ভারত থেকে সার্ভারে প্রবেশ, এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০:১৮

সিটি গ্রুপ
সিটি গ্রুপের পাঁচটি সহযোগী প্রতিষ্ঠানের অনুকূলে ৩ হাজার কোটি টাকার ঋণ সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা পাবে সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ, সিটি এডিবল অয়েল, সিটি ডাল মিলস এবং মেঘনা ফ্লাওয়ার মিলস।
বুধবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়, সিটি ব্যাংকের নেতৃত্বে সিন্ডিকেট ঋণের মাধ্যমে সিটি গ্রুপকে চলতি মূলধনের আওতায় ৩ হাজার কোটি টাকার ঋণ পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে সম্মত হয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ঋণের বিপরীতে সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো দায় থাকবে না উল্লেখ করে নতুন ঋণে নতুন জামানত রাখার নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের।
বাংলাদেশ ব্যাংক জানায়, আসন্ন রমজানে তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, শিল্প সচল রেখে কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে চায়। ফলে গ্রুপগুলোর সমস্যা ও তা সমাধানের চেষ্টা করছে সংস্থাটি।
সিটি গ্রুপকে ঋণ পরিশোধে অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। ঋণের অর্থে কেনা পণ্য বিক্রির অর্থও ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা রাখতে হবে। এ ছাড়া জামানত ও সিকিউরিটি এজেন্টের মাধ্যমে ঋণদাতা ব্যাংকগুলোর স্বার্থ সুরক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।