
এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি: বিইআরসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৬:১০

আগুন নেভাতে প্রথমে কাজ করছেন ভবনের কর্মীরা। ছবি: ভিডিও থেকে নেয়া
রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪ তলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টার পর ধানমন্ডি ১০/এ এর ২৮ নম্বর ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পৌনে ৪টার দিকে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য বা কেন আগুনের সূত্রপাত, সে সব বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।