
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৬:২০

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে ৪৮৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন রোগী।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যেও সবচেয়ে বেশি–৪৩৪ জন–ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনা বিভাগে ১৬০, বরিশাল বিভাগে ১৪৭, রাজশাহী বিভাগে ৮৯, ময়মনসিংহ বিভাগে ৭৬, রংপুর বিভাগে ৭৬ এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ২৩৮ জন, যা মোট মৃত্যুর প্রায় অর্ধেক। বাকি মৃত ব্যক্তিদের মধ্যে খুলনা বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ৩৯, বরিশাল বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ৩০, রংপুর বিভাগে ৮ এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।
প্রাসঙ্গিক: