
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১০
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৫:২০

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে মারাত্মক ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪০২ জনের দেহে হাম শনাক্ত করা হয়েছে। মৃতদের মধ্যে চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা; বাকি দুজনের মধ্যে একজন সিলেট ও একজন খুলনা বিভাগের।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। এর বাইরে ল্যাব পরীক্ষায় ৭৭ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ ৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১৫০ জন। গত প্রায় সাড়ে সাত মাসে সন্দেহভাজন হামে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন আরও ১০৫ জন।
সংক্রমণ ও মৃত্যুর মিছিল বাড়তে থাকায় দেশজুড়ে জনস্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে শিশুদের মধ্যে হামের যে কোনো উপসর্গ দেখা মাত্রই অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।