
ভারতে এবার ‘মাছি জনতা পার্টি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৯:২৭

হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব ক্যাটি জাকারিয়া। ছবি: এপি
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশংসা করতে গিয়ে তাকেই স্বামী বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব ক্যাটি জাকারিয়া। দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার ( ১৩ অক্টোবর) প্রথম সংবাদ সম্মেলনে এমন ভুল করে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি। যদিও মুহূর্তের মধ্যেই ভুল শুধরে নেন ক্যাটি। তবে এ ঘটনা ঘিরে সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়।
হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলনে শুরু থেকেই ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ক্যাটি। নতুন দায়িত্ব দেয়ার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্পের হয়ে কাজ করতে পেরে তিনি ভীষণ সম্মানিত বলে জানান। সেইসঙ্গে যোগ করেন, দীর্ঘদিন ধরেই তার হয়ে কাজ করার ইচ্ছে ছিল।’
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ক্যাটির কাছে জানতে চান, চার সন্তানকে বড় করে তোলার পাশাপাশি হোয়াইট হাউসের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব কীভাবে সামলাবেন তিনি। জবাব দিতে গিয়ে নিজের স্বামী, চলচ্চিত্র প্রযোজক টাইলার জাকারিয়ার কথা বলতে গিয়ে ট্রাম্পকে ‘স্বামী’ বলে বসেন ক্যাটি। পরে দ্রুত ভুল শুধরে নিলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
প্রথম সংবাদ সম্মেলনে ক্যাটির এই ভুলই একমাত্র আলোচনার বিষয় ছিল না। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়ার ধরন এবং তার প্রস্তুতি নিয়েও সমালোচনা হয়েছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৪ মিনিটের সংবাদ সম্মেলনে মাত্র তিনজন সাংবাদিক প্রশ্ন করার সুযোগ পান। তাদের মধ্যে ছিলেন ব্রিটবার্ট, ফক্স নিউজ ও ডেইলি মেইলের প্রতিনিধিরা। এসব সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের মিল রয়েছে বলে পরিচিতি আছে।
সংবাদ সম্মেলনের শুরুতে ক্যাটি ট্রাম্প প্রশাসনের সাফল্য, অর্থনৈতিক অগ্রগতি, জ্বালানি উৎপাদন ও অভিবাসন নীতির প্রশংসা করেন। তবে নীতিগত বিষয়ে প্রশ্নের মুখে তার উত্তর নিয়ে সংশয় তৈরি হয়। বিশেষ করে ইউক্রেনকে মার্কিন গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি পরে জানাবেন বলে জানান।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট