
আমাকে নোবেল পুরস্কার না দেয়া নরওয়ের জন্য ‘অমোচনীয় কলঙ্ক’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪০

দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই অভিজিৎ দীপকে আটক করা হয়। ছবি: সংগৃহীত
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক করেছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরে সিজেপির পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচির আগে মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর বিমানের ভেতর থেকেই তাকে আটক করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিজিৎ দীপকের পাশাপাশি এসময় সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে।
এর আগে জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ। হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের বাসায় শনিবার সকালে নির্দেশনা না মানায় তাকে আটক করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে পুলিশ।
এদিকে শীর্ষ নেতাদের আটকের নিন্দা জানিয়েছে সিজেপি। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, ‘দিল্লি পুলিশের এই পূর্বপরিকল্পিত পদক্ষেপের লক্ষ্য হলো আজকের শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্বকে বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই অকার্যকর করে দেয়া। সিজেপি চলাফেরার স্বাধীনতার এই চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দীপকে, দাস ও রাঙ্কার অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করছে।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে দিল্লিতে অন্তত এক হাজার মানুষকে আটক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) গভীর রাতে শুরু হওয়া এ অভিযান শনিবার সকালেও চলে। দিল্লির বিভিন্ন জেলা ও সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দক্ষিণ-পূর্ব দিল্লির শাহিনবাগ ও জামিয়া নগর এলাকায় বিক্ষোভকারীদের শনাক্ত করার পর ২৫০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। এছাড়া পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লি থেকে শতাধিক মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং বিমানবন্দরের আশপাশের এলাকা থেকেও বহু লোকজন আটক করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটসহ দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার ফটক বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা, এরকম দিল্লির বাইরে থেকে আসা ২৫০টির বেশি ট্রেন এবং লোকাল ট্রেনের চলাচল বাতিল করা হয়।