
হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৯:৩২

সৌদি আরবের জেদ্দায় ২০২২ সালের ২৫ মার্চ হামলার ঘটনার পর সৌদি আরামকোর পেট্রোলিয়াম সংরক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের দৃশ্য। ছবি: রয়টার্স
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি ও পেট্রোকেমিক্যাল কোম্পানি আরামকো’র তেল স্থাপনাগুলো একটি ‘বৈধ লক্ষ্যবস্তু’ বলে জানিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। পাল্টা হুমকি দিয়েছে সৌদি জোটও।
হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি ‘আরামকো অয়েলের সাথে সংশ্লিষ্ট কোনো স্থাপনার কাছাকাছি অবস্থানরত সকল কর্মী ও নাগরিকের’ জন্য সরে যাওয়ার সতর্কতা জারি করেছেন। খবর আল জাজিরা’র।
এদিকে সৌদি-নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি একটি মানচিত্র প্রকাশ করেছেন, যাতে হুতি-নিয়ন্ত্রিত সানায় অবস্থিত ইয়েমেনি তেল কোম্পানির একটি স্থাপনা দেখানো হয়েছে, যেটিকে ‘শিগগিরিই লক্ষ্যবস্তু করা হবে’ এবং বেসামরিক নাগরিকদের ওই এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, ‘জোটের যৌথ বাহিনী কমান্ড সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সানায় অবস্থিত ইয়েমেনি অয়েল কোম্পানি/আল-সাবাহ সেন্ট্রাল স্টেশন এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।’
হুতিরা এর আগে সানায় হামলার বিরুদ্ধে সতর্ক করে বলেছিল, এ ধরনের হামলা হলে সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের পক্ষ থেকে ‘কঠোর’ ও ‘যন্ত্রণাদায়ক’ পাল্টা জবাব দেওয়া হবে।
সূত্র: আল জাজিরা