
পঞ্চমবারের মতো কংগ্রেস সদস্য নির্বাচিত ইলহান ওমর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৭:২১

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা তার ওপর ‘বিরক্ত হয়ে গেলে’ তিনি ইসরাইলে চলে যাবেন এবং সেখানকার প্রধানমন্ত্রী হবেন। প্রতিবেদন অনুসারে, মজার ছলেই এ কথা বলেন ট্রাম্প।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণের দিন ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘ইসরাইলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরাইলে চলে যাবো এবং প্রধানমন্ত্রী হবো।’
একই সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি সমঝোতা হয়েছে। সেই সমঝোতা অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা দেওয়া বন্ধ করবে ওয়াশিংটন।
ট্রাম্পের দাবি, ইসরাইলের এখন আর এই সহায়তার প্রয়োজন নেই। অন্যদিকে, কিছু ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিক ইসরাইলকে দেওয়া এই অর্থকে রিপাবলিকানদের সমালোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির। পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরইমধ্যে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমাদের বড় কিছু করতে হবে।’ তিনি যোগ করেন, এতে ‘একটি বড় ধরনের আঘাত’ অন্তর্ভুক্ত থাকতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাদের কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।’ এরপর তিনি স্বীকার করেন যে, জ্বালানির মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। ট্রাম্পের ভাষায়, জ্বালানির জন্য বেশি অর্থ পরিশোধ করতে হওয়ায় মানুষ ‘এটি পছন্দ করেনি’।
সাক্ষাৎকারের এক পর্যায়ে ট্রাম্প বলেন, তিনি এই ফলাফলকে তার প্রেসিডেন্ট পদের জন্য কোনো ধাক্কা বলে মনে করেন না। যদিও এরইমধ্যে কংগ্রেসের উভয় কক্ষেই নিয়ন্ত্রণ হারিয়েছে তার দল।
সূত্র: এনডিটিভি